ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল

চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল
  • আপলোড তারিখঃ 29-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8373 জন
চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল ছবির ক্যাপশন: ফয়'স লেকে আনন্দঘন পরিবেশে দর্শনার্থী
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পবিত্র ঈদুল আযহার পরদিন উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে চট্টগ্রাম শহর ও আশপাশের বিনোদনকেন্দ্রে ঘুরতে বের হন হাজারো মানুষ।


সকাল থেকেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত, পার্ক ও দর্শনীয় স্থানগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।

আজ শুক্রবার (২৯ মে) সকাল থেকেই পতেঙ্গা, ফয়’জ লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, পারকি সৈকত, গুলিয়াখালী সী বিচ ও ভাটিয়ারি সানসেট পয়েন্টে পর্যটকদের উপস্থিতি দেখা যায়।


চট্টগ্রাম নগরের বাইরে থেকেও অনেক মানুষ ঈদের ছুটিতে এসব স্থানে বেড়াতে আসেন।

সরেজমিনে দেখা গেছে, পতেঙ্গা সমুদ্রসৈকতে শিশু-কিশোরদের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।



এখানে কেউ ঘোড়ার গাড়িতে চড়ছেন, কেউ সাগরের ঢেউয়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। একইভাবে দেখা গেছে ফয়’জ লেকে নৌকাভ্রমণ ও বিভিন্ন রাইডে ছিল দর্শনার্থীদের ভিড়।


দেখা গেছে চট্টগ্রাম চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের দীর্ঘ লাইন দেখা যায় প্রবেশপথে।



অন্যদিকে আনোয়ারার পারকি সমুদ্রসৈকত ও ডিসি হিল, সিআরবি ও সীতাকুণ্ডের গুলিয়াখালী সী বিচেও ছিল পর্যটকদের সরব উপস্থিতি। বিকেলের দিকে ভাটিয়ারি সানসেট পয়েন্টে সূর্যাস্ত উপভোগ করতে জড়ো হন অসংখ্য তরুণ-তরুণী। 



জানতে চাইলে-ফয়’জ লেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা কলেজছাত্রী নুসরাত জাহান বলেন, ঈদের ছুটিটা উপভোগ করতে এখানে এসেছি। আজকে অনেক মানুষের সমাগম হয়েছে। সবাই খুব আনন্দ করছে। 


এদিকে বাড়তি দর্শনার্থী সামাল দিতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে বিভিন্ন স্পটে। পাশাপাশি যানজট এড়াতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়।


ট্যুরিস্ট পুলিশের পতেঙ্গা জোনের (সাব জোন) ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. হাসান ইমাম জানান, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সেজন্য ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার