ঢাকা | বঙ্গাব্দ

মিঠামইনে নদীতে জেলেকে হত্যার ঘটনা সন্দেহে গ্রেফতার নোয়াব মিয়া

মিঠামইনে নদীতে জেলেকে হত্যার ঘটনা সন্দেহে গ্রেফতার নোয়াব মিয়া
  • আপলোড তারিখঃ 27-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8909 জন
মিঠামইনে নদীতে জেলেকে  হত্যার ঘটনা সন্দেহে  গ্রেফতার  নোয়াব মিয়া ছবির ক্যাপশন: প্রতীকি ছবি
ad728


মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীতে জেলে সাইদুর রহমানকে হত্যার ঘটনায়  মৃত  তাহের মিয়ার ছেলে নোয়াব মিয়া ( ৫০) কে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 


জানা যায়, বুধবার (২৭ মে) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের দুই ভাই সাইদুর ও আনিসুর বাড়ির পাশের ঘোড়াউত্রা নদীতে রিং জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় মুখোশধারী অজ্ঞাতনামা চার ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।


অভিযোগ রয়েছে, হামলাকারীরা দুই ভাইকে মারধর করে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। একপর্যায়ে সাইদুরকে বাঁধা অবস্থায় পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করা হয়। এতে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আহত আনিসুর রহমান বর্তমানে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকের প্রাথমিক ভাষ্যমতে নিহতের ফুসফুসের উপরের অংশে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপর পুলিশ তৎপর হয়ে মাঠে নেমে পড়ে। এক পর্যায়ে মুশুড়িয়া গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে নোয়াব মিয়াকে  জড়িত সন্দেহে দুপুর আড়াইটার দিকে   মিঠামইন থানা পুলিশ    গ্রেফতার করতে সক্ষম হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার