ঢাকা | বঙ্গাব্দ

সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন
  • আপলোড তারিখঃ 27-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9030 জন
সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন ছবির ক্যাপশন: ঈদের জামাত
ad728


 আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ বিভিন্ন স্থানে এই দরবারের অনুসারীরা রয়েছেন।

আজ বুধবার (২৭ মে) চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলাগুলোর শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।

দেখা গেছে,সকাল ৮ টায় চন্দনাইশের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন জাহাঁগিরীয়া শাহসুফি মমতাজিয়া দরবারের পীরজাদা সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী। 

জানা যায়, সুফি সাধক সৈয়্যদ মাওলানা মোখলেসুর রহমান জাঁহাগিরি (র.) দুইশ বছরের অধিক সময়  থেকেই বিশ্বের কোথাও চাঁদ দেখা সাপেক্ষে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করার নিয়ম চালু করেন। সেই থেকে এ  এ নিয়ম মেনে আসছেন তার ভক্ত ও অনুসারীরা। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার