নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'জার্নাল অব কান্ট্রি বিডি.কম' (JournalofCountryBD.com)-এর সম্পাদক নজরুল ইসলাম সাগর ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে নিয়ে আসে সহমর্মিতা ও আত্মত্যাগের মহান শিক্ষা। ঈদুল আযহার প্রকৃত উদ্দেশ্য হলো নিজের ভেতরের পশুত্বকে বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা। এই উৎসব আমাদের শেখায় কীভাবে অন্যের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াতে হয় এবং ত্যাগের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হয়।"
সম্পাদক নজরুল ইসলাম আরও বলেন, "জনগণের আস্থার প্রতীক হয়ে 'জার্নাল অব কান্ট্রি বিডি.কম' সর্বদা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনগুলোতেও আমরা আপনাদের সমর্থন ও ভালোবাসা নিয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে চাই।"
শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি, তিনি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং পরিচ্ছন্নতা বজায় রেখে পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমা ও আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।