ঢাকা | বঙ্গাব্দ

সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন
  • আপলোড তারিখঃ 26-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9680 জন
সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



 ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।  মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক।


ব্যতিক্রমী এই ঈদের জামাতে দরবার শরীফের ভক্ত ও অনুসারীসহ আশপাশের প্রায় ৩০টি পরিবারের মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


দরবার শরীফ সূত্রে জানা গেছে, স্থানীয় শরীয়ত সম্মত নিয়ম ও দীর্ঘদিনের ঐতিহ্য মেনে প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই এখানে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই দরবার এলাকায় ভক্ত ও স্থানীয় মুসল্লিদের ঢল নামে।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরীফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকল ধর্মীয় উৎসব পালন করা হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।


এ বিষয়ে রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক বলেন,

"আমরা প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। ইসলামী শরিয়তের বিধান ও নিয়ম অনুসরণ করেই আমাদের এই আয়োজন। প্রতিবারের মতো এবারও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।"




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার