ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জের অলওয়েদার সড়কে নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম- মিঠামইন অলওয়েদার সড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
  • আপলোড তারিখঃ 25-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10155 জন
কিশোরগঞ্জের অলওয়েদার সড়কে নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত ছবির ক্যাপশন: প্রতীকী ছবি
ad728

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)  প্রতিনিধি :    কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম- মিঠামইন অলওয়েদার সড়কে  পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। 

সোমবার (২৫ মে) সন্ধ্যায় সড়কের ভাতশালা সেতু এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মনির হোসেন (৩৫) পিতা সাফাজ উদ্দিন,  তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ছেলে মুহাম্মদ আয়ান (১০)। তারা মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামের বাসিন্দা। 

সূত্র জানায়, অষ্টগ্রাম থেকে মোটরসাইকেলে করে মিঠামইনের দিকে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঘটনার পর পিকআপটি পালিয়ে যেতে চাইলে অষ্টগ্রাম জিরো পয়েন্টে  স্থানীয়রা পিকআপসহ চালক শরীফ মিয়াকে (২৪) আটক করে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর  করেছেন। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অষ্টগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার