ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে রাতভর যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে রাতভর যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
  • আপলোড তারিখঃ 25-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10235 জন
চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে রাতভর যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি: 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল ছলিমপুর এলাকায় যৌথবাহিনীর একটি ক্যাম্পে গুলি চালিয়েছে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ। এ সময় যৌথ বাহিনীর সঙ্গে দুই ঘণ্টা গুলিবিনিময় হয়েছে।


রবিবার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।



র‌্যাব সূত্রে জানা গেছে, গভীর রাতে অতর্কিতে এসে গুলি ছোড়া হয় র‍্যাবের ক্যাম্পে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে ঘটনাস্থলে পৌছে অভিযান চালাতে না পারেন, সেই লক্ষ্যে অন্তত তিনটি স্থানে রাস্তা কেটে দেওয়া হয়।


এসব রাস্তা কেটে দেওয়াসহ নানা প্রতিবন্ধকতার মধ্যেও রাতে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।


 এ বিষয়ে র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ ঘটনার জন্য জঙ্গল ছলিমপুরের ‘অধরা নিয়ন্ত্রক’ ইয়াছিন বাহিনীকে দায়ী করেছেন।



তিনি জানান, সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকলে র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। ঘটনাস্থলে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি ফোর্স যেতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন স্থানে রাস্তা কেটে দেয় সন্ত্রাসীরা। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছে সন্ত্রাসীদের প্রতিরোধ করেছে। ঘটনাস্থল থেকে একপর্যায়ে কিছু সন্ত্রাসী পালিয়ে গেছে, কয়েকজনকে আটক করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার