ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে সড়ক ও গ্রাম রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে মেঘনায় ড্রেজিং

অষ্টগ্রামে সড়ক ও গ্রাম রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে মেঘনায় ড্রেজিং
  • আপলোড তারিখঃ 24-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10620 জন
অষ্টগ্রামে সড়ক ও গ্রাম রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে মেঘনায় ড্রেজিং ছবির ক্যাপশন: এমপি ফজলুর রহমানের উদ্যোগে মেঘনায় ড্রেজিং
ad728



অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের বাঙালপাড়া ইউনিয়নে ভয়াবহ নদীভাঙনের কবল থেকে নোয়াগাঁও গ্রাম ও বাঙালপাড়া-নোয়াগাঁও সড়ক রক্ষায় মেঘনা নদীতে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে।

সূত্র জানায়, প্রায় সাত বছর আগে বাঙালপাড়া থেকে নোয়াগাঁও সড়কটি ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। কিছুদিন আগে সড়কটি পূণরায় সংস্কারের জন্য ১৩ কোটি টাকা বরাদ্ধ প্রদান করা হয়। কিন্তু সংস্কার চলাকালীন সময়ে মেঘনা নদীর তীব্র ভাঙনে লাওড়া-নোয়াগাঁও গ্রামের মধ্যবর্তী সড়কের কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। হুমকীর মুখে পড়ে নোয়াগাঁও গ্রাম।


এ মাসের শুরুতেই স্থানীয় সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমান রাস্তাটি পরিদর্শন করে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকল দফতরে যোগাযোগ করে নির্দেশনা প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে ভাঙ্গন কবলিত এলাকায় ৮ হাজার জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। এছাড়াও ২৩ মে শনিবার দুপুর থেকে সড়ক ভাঙ্গন রোধে নদীর গতিপথ পরিবর্তনের জন্য ড্রেজিং কার্যক্রম শুরু করা হয়েছে।


বাঙালপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোর্শেদ-ই কামাল এ প্রতিনিধিকে জানান, বাঙালপাড়া-নোয়াগাঁও সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে নতুন চর জেগে উঠায় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে রাস্তায় ভাঙন শুরু হয়। তিনি বলেন, নদীর এ গতিপথ পরিবর্তন করেই কেবল ভাঙ্গন রোধ করা সম্ভব।


এ বিষয়ে উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলেন, ড্রেজিং কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হলে নোয়াগাঁও গ্রাম ও বাঙালপাড়া-নোয়াগাঁও সড়কসহ আশে পাশের কৃষি জমি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে।


এ বিষয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমান এ প্রতিনিধিকে জানান, নদী ভাঙ্গন সমস্যার সমাধানে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। হাওরবাসীর সকল সমস্যা সমাধানে আমি অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাব ইনশাল্লাহ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার