আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন কমলমুন্সিরহাট এলাকায় একটি বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী দুজনেই কিশোর।
শনিবার (২৩ মে) আনুমানিক দুপুর ১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা কিশোরেরা হলেন-পটিয়া উপজেলার কচুয়াই শেখ মুহাম্মদ পাড়ার আকতারের ছেলে ছামি (১৬) ও একই এলাকার তসলিম (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।