ঢাকা | বঙ্গাব্দ

জামালপুর ফুপাতো বোনের সাথে খালাতো ভাইয়ের প্রেমের আক্রোশে হত্যাকান্ডের মূল আসামীদের গ্রেফতার

জামালপুর ফুপাতো বোনের সাথে খালাতো ভাইয়ের প্রেমের আক্রোশে হত্যাকান্ডের মূল আসামীদের গ্রেফতার
  • আপলোড তারিখঃ 20-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14525 জন
জামালপুর ফুপাতো বোনের সাথে খালাতো ভাইয়ের প্রেমের আক্রোশে হত্যাকান্ডের মূল আসামীদের গ্রেফতার ছবির ক্যাপশন: প্রেস ব্রিফিং
ad728

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে ফুপাতো বোনের সাথে খালাতো ভাইয়ের প্রেম গঠিত আক্রোশকে কেন্দ্র করে ঘটা হত্যাকান্ডের মূল আসামীদের গ্রেফতার করেছে পিবিআই।

গতকাল মঙ্গলবার (১৯ মে) বিকালে শেরপুর জেলার বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, জামালপুরে পাথালিয়া এলাকার উজ্জল মিয়ার ছেলে শুভ ও সম্রাট। বুধবার (২০ মে) বিকালে এক প্রেস বিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।


পংকজ দত্ত জানান, শেরপুর জেলার নিহত আলামিনের ডিভোর্সি বোনের সাথে প্রেম ছিলো তার খালাতো ভাই শুভর। এতে উভয় পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে আলামিনও শুভকে তার বোনের সাথে প্রেম করার প্রস্তাব দেয়। তার কিছুদিন পর মোটরসাইকেলের গ্যারেজ দেওয়ার জন্য আলামিনের কাছে শুভ ১ লাখ টাকা ধার চায়। আলামিন এর বিনিময়ে শুভর বোনকে কু-প্রস্তাব দিলে শুভ অপমানিত হয়। এবং অপমানের বদলা নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনানুযায়ী শুভ তার বন্ধু সম্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে তার সাথে থাকার প্রস্তাব দেয় তাতে সম্রাট রাজী হয়। পরে শুভ ও সম্রাট গত ১৩ মে বিকালে আলামিনকে শুভর এক বন্ধুর মটর সাইকেলে করে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের নিয়ে যায়। পরে শুভ তার প্যান্টের পকেটে থাকা চাকু দিয়ে আলামিনের গলা কেটে তাকে মেরে ফেলে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জামালপুর পিবিআই গত ১৮ মে বিকাল ৫টার দিকে শেরপুর সদর থানা পুলিশের কাছ থেকে সংবাদ পায় যে জামালপুরের পাথালিয়া এলাকার বালুর চরে একটি ঘাসের ক্ষেতে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ পাওয়া গেছে। পরে মরদেহের ট্রাউজার এবং জুতা দেখে মরদেহটি আলামিনের বলে শনাক্ত করে তার ছেলে এবং সে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শেরপুর সদর থানার মামলা দায়ের করে। মামলাটি পিবিআই, হেডকোয়ার্টার্স এর মাধ্যমে পিবিআই, জামালপুর জেলা স্ব-উদ্যোগে গ্রহণ করে মামলার তদন্ত করে আসামীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।


তিনি আরো বলেন, এ ঘটনার সংবাদ পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে টিম প্রেরণ করা হয় এবং মামলার রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় অত্র ইউনিটের সদস্যদের আলাদা আলাদা দায়িত্ব প্রদান করে সার্বক্ষণিকভাবে তাদের কার্যক্রম তদারকি করা। সর্বপরি অত্র ইউনিটের আভিযানিক দলের কঠোর পরিশ্রমের অংশ হিসেবে অত্র মামলার মূল রহস্য এত দ্রুত সময়ে উদঘাটন করা সম্ভব হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার