ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে দুদকের "দুর্নীতি প্রতিরোধে করনীয়" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

কিশোরগঞ্জে দুদকের "দুর্নীতি প্রতিরোধে করনীয়" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
  • আপলোড তারিখঃ 20-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14658 জন
কিশোরগঞ্জে দুদকের "দুর্নীতি প্রতিরোধে করনীয়" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন: দুদকের "দুর্নীতি প্রতিরোধে করনীয়" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
ad728


স্টাফ রিপোর্টার : "রুখবো দুর্নীতি, গড়বো দেশ-হবে সোনার বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করনীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২০ মে) দুর্নীতি দমন কমিশন (দুদক)  কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০তলা ভবনের নিচতলায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 


দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জের উপ-পরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন  (দুদক) ঢাকা বিভাগের পরিচালক (চ.দা) মো. মাসুদুর রহমান।

 উক্ত প্রশিক্ষণে নবগঠিত জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি-সম্পাদকসহ সকল  সদস্য অংশগ্রহণ করেন।  প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার