ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পানছড়িতে কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
  • আপলোড তারিখঃ 19-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15051 জন
পানছড়িতে কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ছবির ক্যাপশন: পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান
ad728



(স্টাফ রিপোর্টার):

খাগড়াছড়ির পানছড়িতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় পানছড়িতে দিনব্যাপি “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়।


 

মঙ্গলবার (১৯ মে ২০২৬) দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারন অধিদপ্তর পানছড়ির আয়োজনে নির্বাহি অফিসার ফারহানা নাসরিন সভাপতিত্ব ও সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত উপ-পরিচালক আহসানুল হক চৌধুরী।



বক্তারা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা আধুনিক ও বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন।


তারা আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে আধুনিক কৃষির বিস্তার ঘটবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠবেন। নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান বক্তারা।




এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম, পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণী প্রতিনিধিরা অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার