অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : দেশব্যাপী সকল জেলা-উপজেলায় ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ মহিবুল্লাহ,
উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অনুষ্ঠান চলছিল।