ঢাকা | বঙ্গাব্দ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

  • আপলোড তারিখঃ 18-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16079 জন
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা ছবির ক্যাপশন: ছবি:- সংগৃহীত
ad728

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, “আমরা ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে ঈদুল আজহা থাকায় কেউ চাইলে দুই-একদিন পরেও কর্মসূচি পালন করতে পারবে।”

তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও অবদান স্মরণে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিগুলো পালন করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার