ঢাকা | বঙ্গাব্দ

উখিয়ায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীর মৃত্যু

উখিয়ায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীর মৃত্যু
  • আপলোড তারিখঃ 17-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17374 জন
উখিয়ায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীর মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে,এতে এক নারী নিহত হয়েছেন।


নিহত নারীর নাম ছৈয়দা বেগম (৪৫), তিনি রাজাপালং ইউনিয়নের ছব্বির আহমদের স্ত্রী।


শনিবার (১৬ মে) রাতে রাজাপালং ইউনিয়নের টাইপালং মাদ্রাসায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এই ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ছৈয়দা বেগম।


স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় থানায় একটি এজাহারও দায়ের করা হয়েছিল। এরপর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ছাত্রলীগকর্মী ইউনুসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টা করা হলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তাতে ছৈয়দা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তেজনা নিরসনে পুলিশ কাজ করছে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার