ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে মধুময় আম।

রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে মধুময় আম।
  • আপলোড তারিখঃ 15-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20253 জন
রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে মধুময় আম। ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে মধুময় গুটি জাতের আম। জেলা প্রশাসনের নির্ধারিত “ম্যাঙ্গো ক্যালেন্ডার” অনুযায়ী শুক্রবার (১৫ মে) থেকে গুটি জাতের আম পাড়া ও বাজারজাত শুরু হয়েছে। নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুরসহ বিভিন্ন বাজারে এখন মিলছে মৌসুমের প্রথম দিকের  গুটি জাতের আম। 

চাষি ও ব্যবসায়ীরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। প্রথমদিকে বাজারে গুটি আম এলেও পর্যায়ক্রমে গোপালভোগ, রানিপসন্দ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালিসহ বিভিন্ন জনপ্রিয় জাতের আম বাজারে আসবে। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী ২২ মে থেকে গোপালভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর বাজারজাত করা যাবে।

আমের মৌসুম ঘিরে রাজশাহীর বাজার ও বাগান এলাকায় ইতোমধ্যে বাড়তে শুরু করেছে কর্মচাঞ্চল্য। পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি খুচরা ক্রেতাদের ভিড়ও বাড়ছে বাজারগুলোতে। ব্যবসায়ীরা বলছেন, মৌসুম পুরোদমে শুরু হলে বেচাকেনা আরও জমে উঠবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার