কুমিল্লা শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে জনতা ব্যাংক পিএলসি’র কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আবদূর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ সাফায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) উম্মে কুলসুম।
এছাড়াও কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের অধীন তিনটি এরিয়ার এরিয়া প্রধান, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এবং পাঁচটি কর্পোরেট শাখাসহ মোট ৬৯টি শাখার শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।সম্মেলনে শাখা ব্যবস্থাপকরা জনতা ব্যাংকের বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।