ঢাকা | বঙ্গাব্দ

কবিতাঃ হিসেবের বাইরে ভালোবাসার গণিত

কবিতা: হিসেবের বাইরে ভালোবাসার গণিত
  • আপলোড তারিখঃ 12-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22498 জন
কবিতাঃ হিসেবের বাইরে ভালোবাসার গণিত ছবির ক্যাপশন: কবি-আমিনুল হক নজরুল
ad728

হিসেবের বাইরে ভালোবাসার গণিত

(অন্য রকম কবিতা)

-আমিনুল হক নজরুল 


১+১=২

এ তো সবার জানা সাধারণ অঙ্ক,

কিন্তু হৃদয়ের খাতায় কখনও কখনও

১+১=৩ হয়ে যায়।

যখন দু'জনার মধ্যে কারো ভিতরে-

গোপনে আরেকজন বসবাস করে।


২-১=১

এটাও সত্য,

তবু প্রিয়জন চলে গেলে কেন

বাকি একজনের ভিতরেও শূন্যতা জন্মায়?

তখন ২-১ আসলে হয় ০,

কারণ মানুষ শুধু শরীর নয়, অনুভবও বহন করে।


১×১=১

দুটি আত্মা যখন একই স্বপ্নে বাঁধা পড়ে,

তখন তারা আলাদা থেকেও এক হয়ে যায়।

তখন গুণফল শুধু সংখ্যা নয়,

হয়ে ওঠে এক অনন্ত প্রতিশ্রুতি।


১০০÷২=৫০ নয়,

ভালোবাসায় ভাগ করলে

দু’জনই শতভাগ পায়।

এখানে কাউকে অর্ধেক হতে হয় না,

পূর্ণতা দু'জনারই অধিকার।


০+১=১

জীবন যখন শূন্যতায় থমকে থাকে,

একজন মানুষের আগমনেই

সব হিসেব বদলে যায়,

শূন্যতাও তখন পূর্ণতার ভাষা শেখে।


১²=১

নিজেকে ভালোবাসতে শেখো,

কারণ নিজের ভেতর যদি আলো না থাকে,

অন্যের জন্য প্রদীপ জ্বালাবে কীভাবে?

আর শেষ অঙ্কটি সবচেয়ে অদ্ভুত...


∞ + ∞ = অনন্ত।

ঠিক তেমনি,

দুটি সত্যিকারের ভালোবাসা কখনও শেষ হয় না,

সময় শুধু তাদের বয়স বাড়ায়,

ভালোবাসার মান কমায় না।

জীবনের সব হিসেব ক্যালকুলেটরে মেলে না,

কিছু কিছু অঙ্ক শুধু হৃদয় দিয়ে করতে হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার