ঢাকা | বঙ্গাব্দ

“বৃক্ষ রোপণ করি, উপহারের বই পড়ি” কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি থানায় ১০ জন করে শিক্ষার্থীকে ২টি করে বই উপহার প্রদান করা হবে, যারা কমপক্ষে ৫টি করে বৃক্ষ রোপণ করবে।
  • আপলোড তারিখঃ 11-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22933 জন
“বৃক্ষ রোপণ করি, উপহারের বই পড়ি” কর্মসূচি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

নিজেস্ব প্রতিনিধি:-  পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি থানায় ১০ জন করে শিক্ষার্থীকে ২টি করে বই উপহার প্রদান করা হবে, যারা কমপক্ষে ৫টি করে বৃক্ষ রোপণ করবে। 

অংশগ্রহণকারী স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা যেভাবে কর্মসূচিটি সম্পন্ন করা হবে

 ১। প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি বৃক্ষ রোপণ করতে হবে।

২। বৃক্ষ রোপণের ছবি “বৃক্ষ ও বই” নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করতে হবে।

 হোয়াটসঅ্যাপ নম্বর: 01712-494849

৩। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিকটবর্তী বিদ্যালয়সমূহ থেকে অংশগ্রহণকারী ১০ জন শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করবেন।

৪। বৃক্ষ রোপণ ও ছবি পাঠানোর শেষ তারিখ: ১৯ মে ২০২৬ ইং।

মূল প্রতিপাদ্য “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই — বই পড়ি, আলোকিত সমাজ গড়ি”

আয়োজনে: কিশোরগঞ্জ জেলা পুলিশ প্রশাসন


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার