ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে মদ ও গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ 11-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22830 জন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে মদ ও গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন: ছবি :-জার্নাল অব কান্ট্রি
ad728

অধ্যাপক শেখ কামাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন গোপীনাথপুর ইউনিয়নের জেঠুয়ামুড়া বাগানবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া, কসবা থানা পুলিশ এবং চণ্ডীদ্বার বিওপির বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে ফিরোজ মিয়ার বাড়ি থেকে বিভিন্ন ধরনের ১২ বোতল ভারতীয় মদ ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থলে পূর্বেও গাঁজা সংরক্ষণের আলামত পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় ফিরোজ মিয়ার বাড়ির যে কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়, সেই কক্ষের একটি চালের ড্রাম থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত অর্থ সিজারলিস্টভুক্ত করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

ঘটনার পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া বাদী হয়ে ফিরোজ মিয়ার বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত মামলা দায়ের করেছে।অভিযান পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার