মোহাম্মদ হাসিবুল হক শান্ত
আজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, তরুণ সমাজ এমনকি সাধারণ মানুষও নিজেদের দল, মতাদর্শ ও তথাকথিত সুশীলতা নিয়েই বেশি ব্যস্ত। কেউ ক্ষমতার রাজনীতিতে, কেউ সেক্যুলার আদর্শের প্রচারে, আবার কেউ দলীয় বিভাজনে মগ্ন। অথচ মুসলিম হিসেবে নিজেদের ঈমান, আত্মপরিচয় ও ইসলামী আদর্শকে শক্তভাবে ধারণ করার বিষয়ে উদাসীনতা দিন দিন বাড়ছেই।
অন্যদিকে পার্শ্ববর্তী ভা*রতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর বিজয়ের পর হি*ন্দু*ত্ববাদী অবস্থান আরও দৃশ্যমান ও কট্টর হয়ে উঠছে। তারা নিজেদের ধর্মীয় পরিচয়, সংস্কৃতি ও আদর্শকে প্রাধান্য দিতে একাট্টা হয়ে কাজ করছে। অথচ আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়েও ইসলামী আদর্শ ও মুসলিম ঐক্যের চেয়ে সেক্যুলার পরিচয় ধারণ করাকেই যেন আধুনিকতা ও সুশীলতা মনে করছি।
বাস্তবতা হলো—যে জাতি নিজের আদর্শ, আত্মপরিচয় ও বিশ্বাসকে দুর্বল করে ফেলে, তারা ধীরে ধীরে অন্যদের প্রভাব ও আধিপত্যের শিকার হয়। মুসলমানদের দুর্বলতার অন্যতম কারণ হলো নিজেদের বিভক্তি, ঈমানী দুর্বলতা এবং ইসলামী চেতনা থেকে দূরে সরে যাওয়া।
সময় এখন আত্মসমালোচনার। বিভক্তি ও দলাদলি ভুলে ইসলামী মূল্যবোধ, ঈমানী দৃঢ়তা ও মুসলিম ঐক্যের দিকে ফিরে আসাই আজ সবচেয়ে জরুরি!
লেখক: ইসলামী চিন্তাবিদ, গবেষক ও রাজনীতিবিদ