ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

গফরগাঁওয়ে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন
  • আপলোড তারিখঃ 11-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22796 জন
গফরগাঁওয়ে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন ছবির ক্যাপশন: মানববন্ধন
ad728



রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগন এদেশের সবোর্চ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে সারা দেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১১ মে) সকাল ১১টায় গফরগাঁও প্রেসক্লাব সামনে সড়কে গফরগাঁও উপজেলা মডেল ফারিয়া সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। 


উক্ত মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানির শতাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন।


গফরগাঁও উপজেলা মডেল ফারিয়ার সভাপতি অলিউল্লাহ খন্দকার সুসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন শাহ্ সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক লিটন।


এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক সুহেল, কোষাধ্যক্ষ এখলাছ, রিপ্রেজেন্টেটিভ লিমন, নজরুল, ছাইফুল সহ আরো অনেকেই প্রমূখ।


এ সময় বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করার সময় প্রশাসন কর্তৃক রিপ্রেজেন্টেটিভগন হয়রানীর শিকার হওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্য বাজে মন্তব্য করা হয় । এই কর্মকান্ডের প্রতিবাদ সহ ঘটনার তিব্র নিন্দা জানাই।


মানববন্ধন শেষে ফারিয়ার নেতৃবৃন্দ গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার