ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
  • আপলোড তারিখঃ 07-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26793 জন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের চলমান প্রাকৃতিক দুর্যোগ, কৃষকের দুর্ভোগ এবং অবকাঠামোগত সংকটের বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) সচিবালয়ে ফজলুর রহমানকে সাক্ষাতের জন্য ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, সাক্ষাতের সময় সংসদ সদস্য ফজলুর রহমান প্রধানমন্ত্রীকে কিশোরগঞ্জের সার্বিক পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।


তিনি প্রধানমন্ত্রীকে জানান, কালবৈশাখী ঝড়, অকাল বন্যা, শিলাবৃষ্টি, বজ্রপাত, নদীভাঙন, তীব্র তাপদাহ, বিদ্যুৎ বিভ্রাট, খরা ও পানির সংকটে জেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন

এ ছাড়া ঝড়ের কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে বলেও তিনি প্রধানমন্ত্রীকে জানান। বিশেষ করে হাওরাঞ্চলে আগাম ঢলে বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা ও হাহাকার সৃষ্টি হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত জেলার প্রায় ৯ হাজার ৪৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২১ হাজার কৃষক।


অ্যাড. ফজলুর রহমান ক্ষতিগ্রস্ত কৃষক ও দুর্যোগপীড়িত মানুষের পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বিষয়গুলো গুরুত্বসহকারে শুনেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার