ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে মাদ্রাসা ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মাদ্রাসা ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 07-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26941 জন
অষ্টগ্রামে মাদ্রাসা ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ ছবির ক্যাপশন: ছবি :-জার্নাল অব কান্ট্রি
ad728

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মাদ্রাসা ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের জামিয়া রহমানীয়া মহিলা মাদ্রাসায় ইকরা কালচারাল সেন্টার ইউনাইটেড স্ট্যাট অব আমেরিকা এ বস্ত্র বিতরণ করেন। মাদ্রাসার প্রতিষ্টাতা  প্রিন্সিপাল মাও. আসাদুল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম'র সম্পাদক নজরুল ইসলাম সাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্তুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তোয়াব প্রধান, কাস্তুল ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মোহতামীম মাও. উবায়দুল্লাহ ও সহকারী শিক্ষক হাফেজ মাও. শরিফুল ইসলাম প্রমূখ।

উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ছাত্রীকে বিনামূল্যে বস্ত্র বিতরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার