ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতার-১৬

গত ২৪ ঘন্টায় মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল, কালকিনি, রাজৈর ও শিবচর থানার বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 07-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 27033 জন
মাদারীপুরে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতার-১৬ ছবির ক্যাপশন: অভিযানে গ্রেফতারকৃত আসামি
ad728


 মাদারীপুর প্রতিনিধিঃ 

গত ২৪ ঘন্টায় মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল, কালকিনি, রাজৈর ও শিবচর থানার বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় মাদারীপুর সদর মডেল, কালকিনি, রাজৈর ও শিবচর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অফিসার ইনচার্জ, মাদারীপুর সদর মডেল, কালকিনি, রাজৈর ও শিবচর থানার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।


মাদারীপুর সদর মডেল থানায় সিআর সাজা ০১ টি, সিআর মূলে ০২ টি, জিআর পরোয়ানা মূলে ০৩ সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার হয়।


কালকিনি থানায় নিয়মিত মামলায় ০১ জন ও সিআর পরোয়ানায় ০১ জন সর্বমোট ০২ জন আসামী গ্রেফতার হয়।


রাজৈর থানায় নিয়মিত মামলায় ০৪ জন ও পরোয়ানা মূলে ০২ জন সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার হয়।


শিবচর থানায় নিয়মিত মামলায় ০১ জন সিআর পরোয়ানায় ০১ জন সর্বমোট ০২ জন আসামী গ্রেফতার হয়।


 উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জাহাঙ্গীর আলম বলেন মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধেও জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার