ঢাকা | বঙ্গাব্দ

তুমি ডানার আলো

  • আপলোড তারিখঃ 06-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 27422 জন
তুমি ডানার আলো ছবির ক্যাপশন: কবি আমিনুল হক নজরুল
ad728


তুমি ডানার আলো

                                                       আমিনুল হক নজরুল 

তুমি উড়ো প্রজাপতির রঙিন নীল ডানায়,

তুমি হাসো পূর্ণিমা-ভেজা নীরব আকাশগানায়,

তুমি ছুটো উল্কার মতো দীপ্ত গতি ধ্বনায়,

তুমি ভিজো প্রেমের বৃষ্টির কোমল শীতলতায়।


তুমি জ্বালো আলোর প্রদীপ আঁধারের অন্তরে,

তুমি ছুঁয়ে দাও স্বপ্ন আমার নিঃশব্দ অক্ষরে,

তুমি বুনো রঙিন সকাল ক্লান্ত বিকেল ঘিরে,

তুমি হও অনন্ত সুর হৃদয়ের নীরব নীড়ে।


আমি পিছু ছুটি শুধু হাতটা ধরার আশায়,

আমি তাকাই মুগ্ধ চোখে তোমার মিষ্টি হাসায়,

আমি শুনি তোমার পথের ছন্দ ভরা ভাষায়,

আমি ডুবে যাই ভালোবাসার বৃষ্টিধারার নেশায়।


কে বলেছে তুমি শুধু ক্ষণিক কোনো খোলস?

তোমার ভেতর লুকায় আছে আকাশ ভরা আলো,

আলোর স্পর্শ,

তুমি নিজেই এক অনন্ত স্বপ্ন, এক অনিঃশেষ রোশনাই,

তুমি নিজেরই গল্পে লেখা সৃষ্টির প্রথম পরিচয়।


আমি দেখেছি তোমায় স্বর্গের নির্মল এক হুরে,

আমি খুঁজেছি তোমায় নীরব প্রার্থনার গভীর সুরে,

আমি আছি মিশে তোমার প্রতিটি শ্বাসের ভেতরে,

তুমি আছো আমার সমস্ত অস্তিত্বের অন্তরে।


তাই ভেঙে ফেলো সংশয় সব, ভয়গুলো করো ক্ষয়,

নিজের ভেতর লুকিয়ে থাকা আলোটুকু দাও জয়,

তুমি পারো আকাশ ছুঁতে, তুমি পারো ছড়াতে পরিচয়,

তুমি হও নিজের মতো-

এটাই আমার আকুতি তোমার বিচারালয়।

                                                           লেখক :- সহকারী সম্পাদক, জার্নাল অব কান্ট্রি বিডি.কম


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার