ঢাকা | বঙ্গাব্দ

দুই আসনেই জয়ী হলেন বাবরি মসজিদ বানাতে চাওয়া সেই হুমায়ুন কবীর

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে ভোটে দাঁড়িয়ে দুটিতেই বিজয়ী হয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছেন ওপার বাংলার মুসলিম রাজনীতিক বাবরি মসজিদ বানাতে চাওয়া সেই হুমায়ুন কবীর।
  • আপলোড তারিখঃ 05-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 28181 জন
দুই আসনেই জয়ী হলেন বাবরি মসজিদ বানাতে চাওয়া সেই হুমায়ুন কবীর ছবির ক্যাপশন: Humayun-Kabir
ad728

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে ভোটে দাঁড়িয়ে দুটিতেই বিজয়ী হয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছেন ওপার বাংলার  মুসলিম রাজনীতিক বাবরি মসজিদ বানাতে চাওয়া সেই হুমায়ুন কবীর। 

ফলাফল সূত্রে জানা যায়, ১৫ রাউন্ড গণনা শেষে রেজিনগর বিধানসভা আসনে হুমায়ুন কবীর পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৩৬ ভোট। ফলে বিজেপির প্রার্থী বাপন ঘোষকে ৫৮ হাজার ৮৭৬ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। অন্য দিকে নওদা আসনেও ২৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজেপির প্রার্থী রানা মণ্ডলকে পরাজিত করেছেন জিতেছেন হুমায়ুন কবীর। ২১ রাউন্ড গণনার পর এ আসনে তার প্রাপ্ত মোট ভোটসংখ্যা ৮৬ হাজার ৪৬৩টি। 

গত বছর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন হুমায়ুন কবীর। যার দরুণ তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন মমতা ব্যানার্জি। বহিষ্কারের পরও ৬ ডিসেম্বর ২৫ইং মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন কবীর। অতপর তিনি নিজে গঠন করেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন একটি দল। সে দলের চেয়ারম্যান হিসেবে লড়াই করেন ভোটের মাঠে। এবং বিজয়ী হন।

পশ্চিমবঙ্গে সরকার গঠনে তার বড় প্রভাব থাকবে বলে বারবার দাবি করছিলেন হুমায়ুন কবীর। সোমবার সকাল থেকেই এক এক রাউন্ড গণনা হচ্ছিল, আর হুমায়নের জয়ের সম্ভাবনা একটু একটু করে বাড়ছিল। শেষমেশ সেই সম্ভাবনাই এবার সত্যি হলো। 

ওপার বাংলার সংবাদমাধ্যমকে দেওয়া হুমমায়ুন কবীর বলেছেন, ‘মানুষ আমাদের পছন্দ করেছেন, আমাদের অধিকার দিয়েছেন। প্রচারেই আমি আভাস পেয়েছিলাম। অনেক বিরোধিতা, অপপ্রচার সহ্য করেছি। তৃণমূল কংগ্রেসের হুমকি উপেক্ষা করেছি। নওদা ও রেজিনগর- দুটি আসনেই আমি জিতেছি।’ 

তবে হুমায়ুন কবীর ছাড়া তার দলের অন্যান্য প্রার্থীরা  উল্লেখযোগ্য সাফাল্য অর্জন করতে পারেনি বলে জানা যায় । এবং  ভবিষ্যতে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে রাজ্যের মোট ভোটের ফলাফল বলছে, দীর্ঘ অপেক্ষার পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি। ভারতের ক্ষমতাসীন এ দলটি ইতোমধ্যে ২০০টির বেশি আসনের জয়লাভ করেছে। 

অন্যদিকে টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস শতকই পেরোতে পারেনি। ফলে দীর্ঘ ১৫ বছর পশ্চিমবঙ্গ শাসন করে অবশেষে মসনদ ছাড়তে হচ্ছে মমতা ব্যানার্জিকে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার