ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন : সভাপতি আনোয়ার - সম্পাদক নজরুল

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। সভাপতি পদে কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন খান ও সাধারণ সম্পাদক পদে উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম'র সম্পাদক মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
  • আপলোড তারিখঃ 03-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 28889 জন
অষ্টগ্রামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন : সভাপতি আনোয়ার - সম্পাদক নজরুল ছবির ক্যাপশন: President Anwar - Editor Nazrul
ad728

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। সভাপতি পদে কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন খান ও সাধারণ সম্পাদক পদে উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম'র সম্পাদক মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

এছাড়া সহ-সভাপতি পদে সাংবাদিক আতাউল গনি ও আবুল হাসেম এবং সদস্য পদে প্রবাল কান্তি দাস, জসিম উদ্দিন, আবু কাউসার, তানভীর আহম্মেদ মোস্তাকী ও শামীমা আক্তার নির্বাচিত হয়েছেন। 

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে  গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নয় সদস্য  বিশিষ্ট তিন বছর মেয়াদি এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।  

দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (চ. দা) মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার