ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস চাপায় মমিন উদ্দিন খাঁ(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার(৮ আগস্ট) সকালে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন খাঁ শিবচর উপজেলার চর বাঁচামারা এলাকার মৃত সুনাম উদ্দিন খানের ছেলে।
  • আপলোড তারিখঃ 08-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14309 জন
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

মাদারীপুর  প্রতিনিধি :

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস চাপায় মমিন উদ্দিন খাঁ(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার(৮ আগস্ট) সকালে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন খাঁ শিবচর উপজেলার চর বাঁচামারা এলাকার মৃত সুনাম উদ্দিন খানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে সড়কের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন মমিন উদ্দিন খাঁ। এ সময় ঢাকামুখি একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি মহাসড়কের রেলিংয়ে ধাক্কা লাগে। বাসটির সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাসের যাত্রীদের তেমন কিছু হয়নি। 

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল ইসলাম জানান,'খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।'

নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বেনাপোলে জাল মেনিফেস্টে কোটি টাকার রাজস্ব ফাঁকি