ঢাকা | বঙ্গাব্দ

বাজিতপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

  • আপলোড তারিখঃ 17-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 32663 জন
বাজিতপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ইফরানুল হক সেতু,বাজিতপুর উপজেলা প্রতিনিধি:  কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ টহল অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
গত ১৬ জুলাই ২০২৫ ইং, রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বাজিতপুর অস্থায়ী আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল যৌথ বাহিনী। টহল চলাকালীন রাত ১০টা ৪৫ মিনিটে বাজিতপুর উপজেলার খালেকের ভান্ডার এলাকায় একটি মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার দেহ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত যুবকের নাম মোঃ ফয়সাল (২৬), পিতা মোঃ রেনু মিয়া, গ্রাম: মীরার গাঁও, ইউনিয়ন: সরারচর, থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।
আটকের সময় তার কাছ থেকে একটি সুজুকি ঝিকঝাক ১২৫ সিসি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও মালামাল রাত ১১টায় বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়।
এই অভিযানে যৌথ বাহিনীর তৎপরতা ও সতর্কতা মাদকবিরোধী অভিযানে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বেনাপোলে জাল মেনিফেস্টে কোটি টাকার রাজস্ব ফাঁকি